কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই দক্ষিণ বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি দোকানের মালিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি, ঢাকা।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সমিতির নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির সভাপতি লায়ন মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুকুল, সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, সহ-সভাপতি শফিকুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ভুইয়া, অর্থ সম্পাদক মো. রেজাউল করিম বাদল, নির্বাহী সদস্য সরকার এমজাদ হোসেন কুতিব, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য মাহাবুব আলম ভুইয়া সোহেল এবং শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় ব্যবসায়ীরা এই সহযোগিতার জন্য ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।
