Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী ও উত্তর চান্দলা এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারেক রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ১০০০ ফুট পাইপ এবং দুটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান জানান, অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *