Spread the love

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কার পক্ষে ভোট দেবেন, তা প্রত্যেক ভোটারের নিজস্ব সিদ্ধান্ত। তবে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। যাকে ইচ্ছে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকা উচিত নয়।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ নুরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। এ আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই ভোট দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ভোটকেন্দ্রে না যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি জনগণের একটি মৌলিক অধিকার।

ভোটকেন্দ্রে উপস্থিতির মাধ্যমেই জনগণ রাষ্ট্র পরিচালনায় নিজেদের মতামত প্রকাশ করে। দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভোট না দিলে পরিবর্তন আসে না।

ভোটকেন্দ্রে মানুষের উপস্থিতিই প্রমাণ করে যে জনগণ গণতন্ত্রে বিশ্বাস করে।’ তাই সব ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। আমাকে ভোট না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। ভোট শুধু একটি অধিকার নয়, এটি গণতন্ত্রের বাস্তব প্রয়োগ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *