কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক রহমান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার নাইঘর গ্রামের মো. সোহেল আজাদ (২৩), পিতা হালিম মিয়া ও মাতা রাবেয়া খাতুন। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরজন ডগ্রাপাড়া গ্রামের মো. ইয়াছিন (১৯), পিতা ইকবাল হোসেন ও মাতা লুৎফা বেগম। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদের দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন।
এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে।
