কুমিল্লা জেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটিতে এবছরে প্রতিপাদ্য বিষয় ছিলো-‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন’ মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।
মূলত ৩ মে ‘উইন্ডহক ডিকলারেশন’ ঘোষিত হওয়ায় প্রতি বছর বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার আয়োজনে আজ রোববার সকালে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে দিবসটি পালনে এক আলোচনা সভা ও সাংবাদিক সম্মাননার আয়োজন করা হয়।
সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, কুমিল্লা প্রেসক্লাবের বর্তমান সভাপতি কাজী এনামুল হক ফারুক, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, বাংলার আলো পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহজাদা এমরান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ প্রমুখ।
এ বছর গণমাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন, প্রকৃতি ও পরিবেশ বিষয়ক প্রতিবেদনের জন্য কুমিল্লার ৮ জন সাংবাদিককে সম্মননা ক্রেষ্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সম্মননা প্রাপ্তরা হলেন- দৈনিক আমার দেশের কুমিল্লা প্রতিনিধি এম. হাসান, এখন টিভির কুমিল্লা ব্যুরো রিপোর্টার মাসুদ আলম, সময় টিভির প্রতিনিধি ইশতিয়াক আহমেদ, দীপ্ত টিভির প্রতিনিধি শাকিল মোল্লা, কালের কণ্ঠের দেবিদ্বার প্রতিনিধি এবিএম বাশার, এশিয়া পোস্টের প্রতিনিধি শোয়াইবুল ইসলাম সোহাগ, কুমিল্লার জমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান নাঈম, আজকের পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি আক্তারুজ্জামান।
