Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ স্কাফ সিরাপ ও দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, (২ মে ২০২৬) শনিবার রাতে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মো. আল আমিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি কৃষ্টপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় জনৈক রিপন মিয়ার বাড়ির পশ্চিম পাশে কুমিল্লা-সালদা সড়কের উপর থেকে ২৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাতে আরেকটি অভিযানে ৩নং দক্ষিণ চান্দলা ইউনিয়নের চান্দলা (মেডংগী পাড়া) এলাকায় পলাতক আসামি মো. মাসুম মিয়ার বসতঘরের শয়নকক্ষের নিচ থেকে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জিআর মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।