Spread the love

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির উদ্যোগে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) কুমিল্লা স্টেডিয়ামের উত্তর গেইটে অবস্থিত মিট অ্যান্ড বাইট রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলার কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম তরুণ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ আলমগীর গনি। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিকরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। সাংবাদিকদের ওপর এসব নির্যাতনের বিরুদ্ধে জাতীয় সাংবাদিক সংস্থা আইনগতভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারণী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দৈনিক কুমিল্লা কাগজের সম্পাদক ও চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবুল কাশেম হৃদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার ও প্রকাশনা সচিব মুহাম্মদ জাফরউল্লাহ, কুমিল্লা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ, ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি আলমগীর খান, উপদেষ্টা উমর ফারুকী তাপস, ক্রীড়াবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম চপল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সাদিক মামুন, সময় টিভির জেলা প্রতিনিধি বাহার রায়হান, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুর রহমান, বাসস প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, দৈনিক কুমিল্লার কাগজের বার্তা সম্পাদক জহির শান্ত, স্টাফ রিপোর্টার বশিরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডা. সাকিব, সাংবাদিক নেকবর হোসেন, যুগান্তরের সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লার আলো পত্রিকার সহ-সম্পাদক ইকবাল হোসেন, কামরুজ্জামান, এনামুল হক, আবুল কালাম আজাদ, আলমগীর, আনোয়ার হোসেন, রেজাউল করিম, জয়দল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক কুমিল্লা প্রতিদিনের সম্পাদক জুয়েল হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ সময় জাগরণ নিউজ বিডির সম্পাদক শাহ ফয়সাল কারীমসহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *