Spread the love

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম বলেছেন, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর নির্বাচনী এলাকায় কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর সরকারবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি জসিম উদ্দিন জসিম বলেন, তাঁর নির্বাচনী আসনে যেসব মাদকসেবী ও মাদক কারবারি রয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কোনো ধরনের অবৈধ বাণিজ্যের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি বা বিপদগ্রস্ত করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছামসুল আলম মিয়ার সভাপতিত্বে এবং মাধবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুক আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম বাবুল, মাধবপুর সরকারি বেগমরুজ ওবায়দুল্লাহ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. ওবায়দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. মহসিন কবির সরকার ও মো. রবিউল্লাহ রবি, সাবেক সাধারণ সম্পাদক মো. সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, দপ্তর সম্পাদক মো. হেদায়েতুল্লাহ, ছাত্রবিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি, বিশিষ্ট সমাজসেবক হাজী মো. মাসুদ সরকার ও মো. শামিম সরকার।

এছাড়া সাবেক ইউপি চেয়ারম্যান মো. সুলতান আহম্মেদ, যুবদলের আহ্বায়ক মো. মোস্তফা জামান ও সদস্যসচিব মো. এনামুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, শ্রমিক দলের সভাপতি মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলিউল্লাহ মৈশান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি একরামুল করিম, সাবেক যুবদলের আহ্বায়ক মো. আবু ইউসুফ বাবুল এবং ছাত্রদলের আহ্বায়ক মো. দিদারুল আলম ভূইয়া উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *