Spread the love

ইকবাল হোসেন।।
আওতাধীন দৈনিক চকবাজারের ইজারা সংক্রান্ত টেন্ডার বক্স থেকে এক ইজারাদারের জমা দেওয়া পে-অর্ডার গায়েব হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ইজারাদার সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশন দৈনিক চকবাজার ইজারার জন্য দরপত্র আহ্বান করে। নির্ধারিত সময়ের মধ্যে মো. মোবারক হোসেন নামের এক ইজারাদার দরপত্র ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র ও পে-অর্ডারসহ পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত টেন্ডার বক্সে জমা দেন।

কিন্তু পরবর্তীতে টেন্ডার বক্স খোলার সময় তার জমা দেওয়া পে-অর্ডারটি পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি জানতে পেরে মো. মোবারক হোসেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *