Spread the love

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকদের বিভাজনের অন্যতম কারণ প্রেসক্লাব। প্রেসক্লাব আর সাংবাদিকতা দুইটি ভিন্ন জিনিস। ঐক্য ছাড়া ওই বিভাজন দূর হবে না। কার্ডধারী সাংবাদিক ও শিকারি সাংবাদিক থেকে দেশকে রক্ষা করতে হবে। সাংবাদিকরা প্রশিক্ষণ নিতে রাজি না। তাঁরা মনে করেন সব বিষয় তাঁদের জানা আছে। এ অবস্থায় অপসাংবাদিকতা প্রতিরোধে নোয়াব, সম্পাদক পরিষদ, সম্পাদক ও প্রকাশকদের বড় ধরণের ভূমিকা পালন করতে হবে।

আজ বুধবার সকালে কুমিল্লা সাকির্ট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক ওই সেমিনার ও কর্মশালায় কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসানের সভাপতিত্বে ওই কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, এ পর্যন্ত ৬৪ জেলার মধ্যে ৩৩ জেলায় এই কর্মশালা হয়। আমি ১২তম চেয়ারম্যান। এখানে আমাদের কিছু বিচারকার্য সম্পাদন করতে হয়। ১৫ সদস্যের কমিটি আমরা কাজ করছি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *