Spread the love

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিনের পক্ষে ধানের শীষের নির্বাচনী কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ধারেশ্বর এলাকায় হাজী জসিম উদ্দিন জসিমের ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে এ আয়োজন করা হয়। এ সময় প্রয়াত নেতাদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কুমিল্লা জজকোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট আ.হ.ম তাইফুর আলম।

ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন সর্দারের সভাপতিত্বে এবং ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি, আমেরিকান প্রবাসী ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল চৌধুরী, অধ্যাপক মাসুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গাজী মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মামুন, ইউনিয়ন যুবদলের আইন বিষয়ক সম্পাদক আল-আমিন মুহুরী, ইতালি প্রবাসী সারোয়ার চৌধুরী, অধ্যাপক আব্দুল হাকিম, সাজ্জাদ হোসেন মাস্টার, মো. পেয়ার মিয়া, সাখাওয়াতসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আ.হ.ম তাইফুর আলম বলেন,ব্যক্তিগত মতভেদ ভুলে দলীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন—ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়েও দেশ বড়। এই আদর্শ ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন,দীর্ঘদিন ধরে জনগণ, যুবসমাজ ও নারীরা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবারের নির্বাচন জনগণের সেই অধিকার পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে এবং হাজী জসিম উদ্দিনের বিজয় নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানাই।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *