Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলায় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) বুড়িচং উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রাতুল ও সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান এর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মহসিন কবির।
সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইকবাল হোসেন ভূঁইয়া।

সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন—কাজী এনামুল হক উজ্জল, গিলমান মোল্লা, মাসুকুর রহমান, রাসেল ভূঁইয়া, জিহাদ সরকার, মারুফ হোসেন ও মাসুম আল শিপন।সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফাহিম আহমেদ (পিয়াস)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন—আজাদ আবেদীন, সাইফুল ইসলাম নোমান, মো. রাসেল, সোহেল রানা খোকন ও মোহাম্মদ শাহ এমরান।

সাংগঠনিক সম্পাদকহিসেবে দায়িত্ব পেয়েছেন ইকরাম রাসেল,সহ-সাংগঠনিক সম্পাদক
মো. নাসির উদ্দিন, শাহীন আলম, রায়হান মিয়া, মো. মামুন ইসলাম ও আল আমিন।

এছাড়াও প্রচার সম্পাদক: মাহফুজুর রহমান সাগর, দপ্তর সম্পাদক আমীর খাঁন,সমাজসেবামূলক সম্পাদক তৌফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রনি পারভেজ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ, সদস্য হিসেবে রয়েছেন—ফয়সাল আবির, মো. হৃদয়, ওমর ফারুক ও রফিকুল ইসলাম।

এ বিষয়ে কমিটির সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ পিয়াস বলেন,জিয়া সাইবার ফোর্স—জেডসিএফ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর প্ল্যাটফর্ম নয়। এটি একটি আদর্শভিত্তিক, দায়িত্বশীল ও সচেতন ডিজিটাল সংগঠন। ডিজিটাল মাধ্যমকে সত্য, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে ব্যবহার করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং সত্য তথ্য তুলে ধরতে কাজ করে যাচ্ছি। অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে যুক্তি, তথ্য ও শালীন ভাষায় প্রতিবাদ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

তিনি সকল সদস্য ও সমর্থকদের অনলাইনে দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাই করে বক্তব্য প্রদান এবং দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।তিনি বলেন, ডিজিটাল লড়াই মানেই শালীনতা, সচেতনতা ও সত্যের জয়। আগামীর বাংলাদেশ গড়তে আমরা কিবোর্ডকে হাতিয়ার করে কাজ করে যাবো—ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *