Spread the love

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধুসেবা সংগঠন। প্রতিবছরের ন্যায় এ বছরও সংগঠনের উদ্যোগে প্রায় ৩০০টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন জাপান-বাংলাদেশ হলরুমে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া রশিদ মার্কেটের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য এইচ এম গোলাম মোস্তফা নয়ন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. রনি মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন (মেম্বার), অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল ইসলাম, মো. রমিজ উদ্দিন (সাবেক মেম্বার), সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, আন্তর্জাতিক সম্পাদক মো. সোহাগ মিয়া, সিনিয়র সহ-সভাপতি সফিউল্লাহ ভুইয়া, নির্বাহী সদস্য মো. মতিউর রহমান ভুইয়া, মো. আল আমিন, মো. জনিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতপ্রবণ এলাকায় দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত জরুরি। শীত মৌসুমে একটি কম্বল বা শীতবস্ত্র অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধুসেবা সংগঠনের এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে আখ্যায়িত করেন।

বক্তারা আরও বলেন, বন্ধুসেবা সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে সাংবাদিক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন,মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোসহ অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *