Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে বডিফিটিং অবস্থায় পাচারকালে ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় শশীদল ইউনিয়নের রেলস্টেশনের পূর্ব পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আশাবাড়ী এলাকা থেকে হেঁটে যাওয়ার সময় দুই নারী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়। পরবর্তীতে নারী পুলিশ সদস্যের মাধ্যমে দেহ তল্লাশি চালিয়ে বডিফিটিং অবস্থায় প্রত্যেকের কাছ থেকে তিন কেজি করে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— কুমিল্লার লাকসাম উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. সুমনের স্ত্রী আয়েশা আক্তার (৩০) এবং ঢাকা জেলার মোহাম্মদপুর এলাকার রফিক ভূঁইয়ার মেয়ে মোসা. লাবনী আক্তার ওরফে মীম (২৫)।
সোমবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *