রাষ্ট্রপতির সঙ্গে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আযমীর সৌজন্য সাক্ষাৎ, বই উপহার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তিনি রাষ্ট্রপতিকে নিজের লেখা গ্রন্থ ‘বিভীষিকাময় আয়নাঘর’, তার বাবাকে…

ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদতে মুখর পবিত্র শবে বরাতের রাত

ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র রজনী লাইলাতুল বরাত (শবে বরাত)যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। বিশেষ ইবাদত, নফল…

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই;সেনা প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ব্যাপারে সংশ্লিষ্ট সব সংস্থাই প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা সক্ষম। নির্বাচন…

ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার ( ২ ফেব্রুয়ারি ) দিবাগত রাতে উপজেলার মাধবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সেনা ক্যাম্প…

​ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ বাহিনী অভিযান, চারজন কারাগারে

অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ বাহিনী ও প্রশাসনের যৌন অভিযান পরিচালনা করে চারজন কে আটক করা হয়েছে। অভিযান নেতৃত্ব দেয় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারেক রহমান ও ব্রাহ্মণপাড়া ক্যাম্পের কমান্ডার…

লুট হওয়া তেল নিয়ে সংঘর্ষের পর নিখোঁজ সালাউদ্দিনের মরদেহ ৪ দিন পর উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলনের লুট হওয়া তেল নিয়ে সংঘর্ষের ঘটনার চারদিন পর সাগর উপকূল থেকে মো. সালাউদ্দিন (৪৫) নামে নিখোঁজ এক নিরাপত্তা প্রহরীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার…

বুড়িচংয়ে নিরাপত্তা প্রহরীদের বেঁধে অস্ত্র ঠেকিয়ে বাজারে দুর্ধর্ষ ডাকাতি

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী জনপদ ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজারে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা বাজারের নিরাপত্তা প্রহরীসহ অন্তত ৮ জনকে অস্ত্রের মুখে বেঁধে জিম্মি করে বিপুল পরিমাণ…

সাংবাদিক ফারুক মেহেদীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন

সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠ পত্রিকার হেড অব নিউজ ফারুক মেহেদীর লেখা দুই বইয়ের মোড়ক উন্মোচন হলো আজ। বই দুটি হলো ‘সংকট-সম্ভাবনার অর্থনীতি সেরাদের মুখোমুখি’ ও ‘আমার সেরা লিড নিউজ’।…

দাউদকান্দির গৌরীপুর বাজারে চোখের সামনে পুড়ে ছাই ২৫টি দোকান, ক্ষতি প্রায় ৪ কোটি টাকা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা–হোমনা সড়কসংলগ্ন বাজারের পূর্ব পাশের কাঠপট্টি এলাকায় এ আগুনের…

বুড়িচংয়ে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

জালনোট প্রচলন প্রতিরোধ ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুড়িচংয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসি বুড়িচং বাজার শাখার আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের সার্বিক নির্দেশনায় এ…