ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র যদি উত্তেজনা বাড়াতে চায়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী এর জবাব দিতে প্রস্তুত।
আরাঘচি বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অঞ্চলে শান্তি স্থাপন ও উত্তেজনা কমানোর জন্য আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু ট্রাম্পের ইরানের সামর্থ্যকে ভুলভাবে বোঝার কারণে তা তৎক্ষণাৎ নষ্ট হয়ে গেছে।
তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্পের ‘এক সপ্তাহের ভুল অভিযান’ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক খাতে প্রায় ১০০ বিলিয়ন ডলার ব্যয় করেছে এবং বহু তরুণ সেনার প্রাণহানি ঘটিয়েছে। শেষ পর্যন্ত এই খরচের বোঝা সাধারণ আমেরিকানদের ওপরই পড়বে।
আরাঘচি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তিনি যুক্তরাষ্ট্রকে প্রতারিত করে ইসরাইলের যুদ্ধে যুক্ত করছে। তিনি এটিকে ‘ইসরায়েল-প্রথমপন্থী’ নেতাদের দ্বারা পরিচালিত একটি ‘পছন্দমতো যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।
সূত্র- আলজাজিরা
