Spread the love

কুমিল্লার বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ (উপজেলা পর্যায়) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) বিকালে আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির হোসেন, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মামুন মুন্সী, ইবনে মাসুদ ও সালমা আক্তার। এছাড়া বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ও বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম,প্রধান শিক্ষক যথাক্রমে মো.মনির হোসেন,কাজী রহুল আমিন,মিজানুর রহমান,মো.আবুল কালাম আজাদ,মো.গোলাম মোস্তফা,মো.ইউনুস মিয়া,মো.,অহিদুর রহমান,সহকারী শিক্ষক মো.আমিনুল হক,আনিসুর রহমান সুমন,উসমান খান,আলী হোসাইন, হাসনেহারা বেগম,সুমন মিয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও  রাজাপুর নোয়াপাড়া খিদমাতুল উম্মা ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় বালক বিভাগে বাকশীমূল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলের ব্যবধানে পূর্বহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকা বিভাগে বুড়িচং পৌরসভা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-৪ গোলের ব্যবধানে রাজপুর লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ইকবাল হোসেন মাস্টার, সাইফুল ইসলাম ও হাসান। ধারাভাষ্যকার ছিলেন আবু মুছা মাস্টার।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড়, শিক্ষক ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।