Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি গাঁজার গাছসহ আবুল কাসেম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার ষাইটশালা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল কাসেম ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ষাইটশালা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আসামির বাড়ির আঙিনা থেকে একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।শনিবার  তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়