Spread the love

কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান চালিয়ে ১শ’ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়,বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস উপজেলার আড়াইরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেওলি চওড়াপাড়া গ্রামের মোঃ গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ রানা (৪২) এবং একই থানার দক্ষিণ লক্ষণখোলা গ্রামের শহীদ মিয়ার ছেলে মোঃ রাহাত (২৩)।

র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লার তিতাস থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়