Spread the love

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনের দপ্তর পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তার দায়িত্ব থেকে খাদ্য মন্ত্রণালয় প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা গেজেটে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এর আগে বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হলেও সর্বশেষ এ আদেশে তা পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমিন উর রশিদ ইয়াছিন এখন থেকে শুধু কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

এর আগে তিনি খাদ্য মন্ত্রণালয়সহ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কার্যক্রমে আরও গতি আনা এবং প্রশাসনিক কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এই দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়