জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছান এবং আগেই কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।
এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের দপ্তরে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় বলে জানা গেছে।
