Spread the love

দীর্ঘদিনের আইনি জটিলতা ও নানা টানাপোড়েনের অবসান ঘটিয়ে হাইকোর্টের রায়ের মাধ্যমে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পুনর্বহাল হয়েছেন মো. আমিনুল ইসলাম সুজন।

সোমবার (৯ মার্চ) তিনি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে পুনরায় যোগদান করেন। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

জানা যায়, মহামান্য হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া চিঠির মাধ্যমে তিনি পুনর্বহাল হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম সুজন বলেন, “অনেকদিন পর বহু ষড়যন্ত্র ও মিথ্যাচার উপেক্ষা করে মহামান্য হাইকোর্টের রায়ের আলোকে আমার হাতে গড়া প্রিয় প্রতিষ্ঠান বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে স্বপদে পুনর্বহাল হয়ে যোগদান করতে পেরে আলহামদুলিল্লাহ।”

তিনি এ সময় সহযোগিতার জন্য কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, উপজেলা মাধ্যমিক হেড টিচার অ্যাসোসিয়েশন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে তিনি বলেন, “যারা আমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে ও হয়রানি করেছে, বিদ্যালয়ের স্বার্থে তাদের সবাইকে ক্ষমা করে দিলাম।”

তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *