Spread the love

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারের ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইফতেখার কবীর বাপ্পী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বাপ্পীর বাড়ি দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে।

শহীদ মিনারে ফুল দিতে যাওয়া আওয়ামী লীগের ৫-৬ জন নেতার এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

নাম প্রকাশ অনিচ্ছুক এক নেতা বলেন, ‘ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম। পুলিশি বাধায় আমরা ফুল দিতে পারিরি। পরে পুলিশ বাপ্পীকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, কোনো বাদী না থাকায় শনিবার আপাতত ওই নেতাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *