Spread the love

বিশ্বকাপে ট্রফি জয়ের লড়াইয়ের পাশাপাশি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা দলের মর্যাদা ধরে রাখার প্রতিযোগিতাও জমে উঠেছে। সেই লড়াইয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

এর আগে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ ইতিহাসে দলগতভাবে সর্বোচ্চ গোলের রেকর্ডে সাময়িকভাবে ব্রাজিলকে ছাড়িয়ে গিয়েছিল জার্মানি। তবে সেই অবস্থান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। একচেটিয়া আধিপত্য বিস্তার করে ৩-০ গোলের জয় তুলে নেয় সেলেসাওরা। দলের হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড ম্যাথিউস কুনহা।

এই তিন গোলের ফলে বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১-এ। ২৩৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে থাকা জার্মানির চেয়ে দুই গোল এগিয়ে আবারও সর্বোচ্চ গোলদাতা দলের আসন ফিরে পেয়েছে ব্রাজিল।

বিশ্বকাপ ইতিহাসে গোলের সংখ্যায় শীর্ষ দুই দলের সঙ্গে অন্য পরাশক্তিগুলোর ব্যবধান এখনও বেশ বড়। চলতি আসরে আলজেরিয়ার বিপক্ষে অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকের পর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫, যা তাদের রেখেছে তৃতীয় স্থানে।

চতুর্থ স্থানে থাকা ফ্রান্সের মোট গোল ১৩৯। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে দলটি ধারাবাহিকভাবে গোলসংখ্যা বাড়িয়ে চলেছে। আর ১২৮ গোল নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইতালি, যারা টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দল (বর্তমান):

১. ব্রাজিল – ২৪১

২. জার্মানি – ২৩৯

৩. আর্জেন্টিনা – ১৫৫

৪. ফ্রান্স – ১৩৯

৫. ইতালি – ১২

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়