Spread the love

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে গণ-ইফতারে চার হাজার মুসল্লির অংশগ্রহণ করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের কৃতিসন্তান ও বিএনপির সহসভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী মো. জাহাঙ্গীর হোসেন ভূইয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ইছাপুরা ভূইয়া বাড়ির মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে।এছাড়া দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যেন দেশকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে পারেন এবং কুমিল্লা-৫ আসনের নবনির্বাচিত এমপি হাজী জসিম উদ্দিন মানুষের সেবা নিয়োজিত থাকতে পারেন সে কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় গণইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক উপজেলা বিএনপির সহসভাপতি ও যুক্তরাষ্ট্রের প্রবাসী মো. জাহাঙ্গীর হোসেন ভূইয়া। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান হিসাবরক্ষক ফারুক আহমেদ ভূইয়া।

উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. নজরুল ইসলাম শাহীন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, যুক্তরাষ্ট্র প্রবাসী ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম চেয়ারম্যান, সহ-সভাপতি আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন,যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু,সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, আইন দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. এরশাদুল হক,আবু জাহের শিপু,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল হক নাঈম,ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম, বাবলু হায়দারসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় চার হাজার মুসল্লি ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাধবপুর দরবার শরীফের গদ্দিনশীন ও মদিনা কাফেলা বাংলাদেশ-এর চেয়ারম্যান ডা. এম এ কাদের খান মাধবপুরী, মদিনা কাফেলা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আবু সাঈদ নঈমূ আত্ব তাহেরী এবং ইছাপুরা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ কারী মাওলানা আশরাফ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *