Spread the love

কুমিল্লার লাকসাম পৌরসভার কোমারডোগা বাজারে অগ্নিকাণ্ডে এক জামায়াত নেতার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরে নাম মো. মাসুদ। তিনি লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ-সভাপতি বলে জানা গেছে।অগ্নিকাণ্ডে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আশপাশের কিছু লোকজন হঠাৎ একটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা এসে লাকসাম ফায়ার সার্ভিসকে খবর দেন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ততক্ষণে আগুনে দোকানের ভেতরে থাকা নগদ অর্থ, আসবাব ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
রাজনৈতিক প্রতিহিংসায় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিক মাসুদের দাবি।
এই ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহাম্মদ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক।এই ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *