Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকের কার্যালয় উদ্বোধন ও ভোট প্রদানের আহ্বানে প্রচার-প্রচারণা কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লড়িবাগ এলাকায় বিএনপির উদ্যোগে এ কার্যালয় উদ্বোধন শেষে গণসংযোগ কর্মসূচি প্রতিদিন চলমান রেখেছে নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গাজী মনির হোসেন।
রাজাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল খালেক শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেন মেম্বার, কৃষি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রাজাপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক কাজী কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমানের রক্তস্নাত ও বেগম খালেদা জিয়ার লালিত প্রতীক ধানের শীষ। এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, সামাজিক ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের প্রতীক। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের প্রতীক হিসেবেও ধানের শীষ সকলের আপন প্রতীক।
তারা আরও বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গত ১৭ বছর ধরে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে বিএনপি। এখন সময় এসেছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করে বেগম খালেদা জিয়ার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নের।
বক্তারা কুমিল্লা-৫ আসনের সার্বিক উন্নয়নের স্বার্থে বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিনকে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *