Spread the love

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাধবপুর এলাকায় ঢাকা-চট্রগ্রাম রেলসড়কে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরের যে কোনো সময় এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে। কোন ট্রেনে তারা কাটা পড়েছে বিষয়টি জানার চেষ্টা করছি। বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক তালাশ বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।