Spread the love

‘কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের’ দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ব্রীজের নিচ থেকে হাত-পা, চোখ-মুখ বাঁধা সাহনাজ বেগম(৫৫) এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। সংবাদ পেয়ে দেবিদ্বার থানার একদল পুলিশ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ইউছুফপুর ব্রীজের নিচ থেকে ওই নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি মুরাদনগর উপজেলার বাখরনগর নয়াদিঘিরপাড় গ্রামের শাহআলম মিয়ার স্ত্রী। নিহতের স্বজনরা জানান, গতকাল সকালে তিনি চিকিৎসার জন্য ডাক্তারের নিকট যাবে বলে বাড়ি থেকে আসেন, রাতে আর বাড়ি ফিরে যায়নি। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, উদ্ধার করা অজ্ঞাত মহিলার লাশ থানায় রাখা হয়েছে। তাকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যাপূর্বক হাত-পা, চোখ-মুখ বাঁধা অবস্থায় হাইওয়ে সড়কের ব্রীজের উপর থেকে বিলে ফেলে দিয়ে যায়। মরদেহের হাতে- পায়ে, মুখে, মাথায় রক্তাক্ত ও আঘাতের চিহ্ন ছিল। বৃহস্পতিবার রাতে লাশের পরিচয় শনাক্ত করা হয়। সাহনাজ বেগম মুরাদনগর উপজেলার বাখরনগর নয়াদিঘিরপাড় গ্রামের শাহআলম মিয়ার স্ত্রী। ইউডি মামলা দায়ের পূর্বক লাশ ময়না তন্তের জন্য শুক্রবার সকালে কুমেক হাসপাতালে পাঠানো হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়