Spread the love

গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে সেনাবাহিনীর একটি টহল দল কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে অবৈধভাবে বিভিন্ন গাড়ী ও যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করা হয়েছে। মোঃ শাফায়েত আলী সৌরভ (৩৫), পিতা মৃত লিয়াকত আলী, গ্রামঃ নবাব বাড়ি, কুমিল্লা আদর্শ সদর। মোঃ তানজিদ হাসান (৩৩), পিতাঃ মোঃ তোফাজ্জল হোসেন, গ্রামঃ রেসক্রস, কুমিল্লা আদর্শ সদর।মোঃ সৈকত(৩০), পিতাঃ বাবুল মিয়া, গ্রামঃ নবাব বাড়ি, কুমিল্লা আদর্শের সদর। টোল ও চাঁদা আদায়কারী এবং চাঁদাবাজদের নিকট হতে নগদ ৭৭০০.০০ টাকা, ০৫ টি মোবাইল ফোন, অবৈধ টোল আদায়ের রশিদ বই, ০১ টি সীল ও প্যাড এবং ০১ টি রেজিস্টার আটক করা হয়েছে। অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের আটক করার পর তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।