Spread the love

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে কারফিউ ভেঙে ঢাকার রাজপথে লাখো মানুষ। মতিঝিল, পল্পন, ধানমন্ডি, মিরপুর, মালিবাগ, শনির আখড়া, আজিমপুরসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ শাহবাগের দিকে আসছেন। এছাড়াও ঢাকার প্রবেশ পথগুলো দিয়ে পায়ে হেটে ঢাকায় প্রবেশ করছে হাজারো মানুষের মিছিল। সোমবার (৫ আগস্ট) কর্মসূচিতে যোগ দিতে আসা আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাধাগ্রস্ত হলেও অবশেষে শাহবাগে প্রবেশ করে অবরোধ করেছেন তারা। দুপুর ২.৩০ টার দিকে জনসমুদ্রে পরিণত হয়েছে সাভার। ঢাকার সড়কগুলোয় দুপুরের পর পুলিশের উপস্থিতিও তেমন একটা দেখা যাচ্ছে না। ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরো মানুষ এসে সেখানে যোগ দিচ্ছেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়