কুমিল্লার বুড়িচং উপজেলার ফকিরবাজারে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার স্বল্পমূল্যে পরিবেশনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে ‘হোটেল বাদশাহ’। শুক্রবার (১৯ জুন) বিকেলে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুমিল্লা-বাগড়া সড়কের পাশে অবস্থিত এ হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত আলহাজ্ব আল্লামা মুফতি বাকি বিল্লাহ আল-আযহারী মাইজভান্ডারী। তিনি বক্তব্য প্রদান শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
হোটেল বাদশাহর স্বত্বাধিকারী নূরে আলমের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আজগর হোসেন, বিল্লাল হোসেন মুহুরী, রিপন মুহুরী, কালের কণ্ঠ প্রতিনিধি ও তালাশ বাংলার সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন, আবুল কালাম আজাদ, জাকির হোসেন রেজভী, শহীদ মিয়া, আবুল বাশার, হাসান ভূঁইয়াসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে হোটেলের স্বত্বাধিকারী নূরে আলম বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবার স্বল্পমূল্যে পরিবেশন করাই তাদের মূল লক্ষ্য। সব শ্রেণি-পেশার মানুষের সাধ্যের মধ্যে উন্নতমানের খাবার পৌঁছে দিতে তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
নূরে আলম আরও জানান, হোটেলটিতে বাঙালি ও আরবিয়ান খাবারের পাশাপাশি বিরিয়ানি, মোরগ পোলাও, দই, মিষ্টি, গ্রিল, তন্দুরি, নান-পরোটা, শর্মা চিকেন, রিসিপি,রোল, স্যান্ডউইচ, চিকেন টিক্কা, কাবাব, বিফ ও চিকেন চাপ, হান্ডি মাংস, ভাত, বিভিন্ন ধরনের ফাস্টফুড, চা-কফি এবং কোমল পানীয় আধুনিক ব্যবস্থাপনায় পরিবেশন করা হবে।
