Spread the love

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের দুটি ডেগ এবং জেলা প্রশাসনের স্থাপন করা একটি দানবাক্স খুলে গণনা করে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা৭ আনা স্বর্ণ পাওয়া গেছে।

সোমবার (২২ জুন) বিকেলে মাজার প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশ্যে এ গণনা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, বদলির আদেশ প্রত্যাহারের ঘোষণার একদিন পরই ডিসি সারওয়ার আলম মাজারের প্রায় ৭০০ বছরের প্রচলিত রীতির বাইরে গিয়ে প্রকাশ্যে দানের অর্থ গণনার উদ্যোগ নেন।

মাজার-সংশ্লিষ্টদের দাবি, শত শত বছরের প্রচলিত রীতি অনুযায়ী আগে কখনো প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হয়নি। এবারই প্রথমবারের মতো উন্মুক্তভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়।

গণনার সময় মাজারের দুটি ডেগ এবং জেলা প্রশাসনের স্থাপন করা দানবাক্স থেকে পাওয়া নগদ অর্থ ও স্বর্ণ পৃথকভাবে গণনা ও হিসাব করা হয়। গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা স্বর্ণ পাওয়া যায়।

এ ঘটনায় মাজারে আগত দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। প্রকাশ্যে অর্থ গণনার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলেও আলোচনা চলছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়