মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে। রবিবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৬০৮ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ২১ হাজার ৬০০ টাকা বলে জানানো হয়।
বিজিবি কর্মকর্তা আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
