Spread the love

কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন। সোমবার (১১ মে) বিকেল পৌনে ৬টার দিকে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের জামিন আদেশসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

কারাগার সূত্রে জানা গেছে, তানভীর সালেহীন ইমন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আয়লা গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে।

এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ১২ ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর তাকে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়।গত ১০ মে ঢাকা মহানগর আদালত তার জামিন মঞ্জুর করেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়