কুমিল্লার বুড়িচং উপজেলা উপজেলায় ইয়াবাসহ আটক এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার গোমতী নদীর বেড়িবাঁধে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতকে ৩০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ মাসুম আলম। তিনি পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মাসুম আলমকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করেন।পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত আসামিকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
