Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর বাজার সংলগ্ন এলাকা থেকে ৪-৫ বছর বয়সী এক কন্যাশিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ মে) বেলা আনুমানিক ১১টার দিকে শিশুটিকে তার মামার বাড়ির সামনে থেকে একটি অটোরিকশায় (ইজিবাইক) তুলে নিয়ে যায় এক অজ্ঞাতনামা নারী।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি তার মামার বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় সুযোগ বুঝে এক নারী তাকে কোলে তুলে দ্রুত একটি অটোরিকশায় উঠে ঘটনাস্থল ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি শশীদল এলাকার দিকে যেতে দেখা গেছে।

এরপর থেকে শিশুটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ শিশুটির মামা মো. আল আমিন জানান, “আমার ভাগ্নিকে খুঁজে পেতে আমরা সবার সহযোগিতা কামনা করছি।”

ঘটনার বিষয়টি কসবা থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। আইন-শৃঙ্খলা বাহিনী শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।

কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার:
যোগাযোগ: ০১৯৩৯৫১৯১০২ (মো. আল আমিন)

স্থানীয়দের সহযোগিতাই পারে একটি শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে—এমনটাই প্রত্যাশা স্বজনদের।