কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার (২ মে ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বাকশীমূল ইউনিয়নের মনোহরপুর জঙ্গলবাড়ি রাস্তার মাথায় কুমিল্লা-বাগড়া গামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটক ব্যক্তি হলেন কাউসার (পিতা: মৃত লিল মিয়া, মাতা: মৃত হনুফা বেগম), গ্রাম: গঙ্গানগর, ডাকঘর: সালদানদী, থানা: ব্রাহ্মণপাড়া, জেলা: কুমিল্লা।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
