নিহতরা হলেন—একরাম হোসেন (৩৫), তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের মৃত মহসিন ভুইয়ার ছেলে এবং গার্মেন্টসটির বয়লার অপারেটর (ইলেকট্রিশিয়ান) হিসেবে কর্মরত ছিলেন। অপরজন সাজ্জাদ হোসেন, তিনি পাশ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী কাজীবাড়ি এলাকার বাসিন্দা এবং নিরাপত্তাকর্মী ছিলেন।
জানা গেছে, শুক্রবার (১ মে) দুপুর আনুমানিক ১১টায় ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একরাম হোসেন মারা যান। এর আগে বৃহস্পতিবার একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজ্জাদ হোসেন। এ ঘটনায় আহত ওয়েল্ডার রবিউল হোসেন বর্তমানে ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে গার্মেন্টসটির বয়লার অপারেটর একরাম বিদ্যুতের মূল সুইচ অন করলে হঠাৎ শর্ট সার্কিট হয়। এতে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে থাকা তিন শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে পাঠান।
এ বিষয়ে আমির শার্টস লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার একরামুল হক বলেন, “ফ্যাক্টরি চালুর সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় তিনজন গুরুতর আহত হন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন।” তিনি আরও জানান, কোম্পানির নীতিমালা ও বিজিএমইএ’র বিধি অনুযায়ী নিহতদের পরিবার এবং আহত শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের শিক্ষা ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।
কুমিল্লার চৌদ্দগ্রামে আমির শার্টস লিমিটেড গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় দগ্ধ তিন শ্রমিকের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার একরামুল হক।