Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশের পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল ২০২৬) রাতে পরিচালিত এসব অভিযানে প্রথম ঘটনায় ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ছবির মিয়ার গাছ বাগানের উত্তর পাশে শশীদল-আশাবাড়িগামী পাকা সড়ক থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই মাদক কারবারি পালিয়ে যায়।

অপরদিকে একই রাতে আরেকটি অভিযানে শশীদল ইউনিয়নের নাইঘর-হরিমঙ্গল সড়কের রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে রেললাইন সংলগ্ন অনন্তপুর পূর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. মোরশেদ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।