Spread the love

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে বাসায় ফেরার পথে বুলেট বৈরাগী (৩৫) নামে এক কাস্টমস কর্মকর্তার মরদেহ কুমিল্লায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার আইরিশ হিল হোটেলের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের মুখমণ্ডল রক্তাক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা এবং কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি কুমিল্লার রাজাগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার ৯ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের মা নীলিমা বৈরাগী জানান, ৪১তম বিসিএসে নন-ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়ার পর বুলেট বৈরাগী ৪৪তম বনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে গত ১১ এপ্রিল চট্টগ্রাম যান। শুক্রবার (২৪ এপ্রিল) প্রশিক্ষণ শেষে রাত ১১টার দিকে তিনি ঢাকাগামী একটি বাসে ওঠেন। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটে পরিবারের সঙ্গে কথা বলে জানান, তিনি কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নেমে বাসায় ফিরবেন।

তিনি বলেন, “আমার ছেলে পদুয়ার বাজারে নামার কথা। কিন্তু কোটবাড়িতে তার লাশ পাওয়া গেছে, যেখানে তার যাওয়ার কথা না। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”

পরিবারের অভিযোগ, রাত আড়াইটার পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে একাধিকবার অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে কথা বলা হয়। এরপর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরে বেলা ১টার দিকে পরিবারের সদস্যরা হাইওয়ে থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃ

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়