Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মধ্যরাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক পাচারকারী একটি গাড়ি আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।সংবাদ তালাশ বাংলা।

শনিবার গভীর রাত ৩টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ডিবি পুলিশ ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এমপির সঙ্গে উপস্থিত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এমপি হাজী জসিম উদ্দিন নিজ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি সন্দেহভাজন গাড়িকে থামানোর চেষ্টা করা হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়।স্থানীয়রা আরও জানায় হাজী জসিম উদ্দিন এমপি হওয়ার পর থেকেই নিয়মিত এমন অভিযান পরিচালনা করে আসছে। 

আটককৃত গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে মাদক ও ভারতীয় পণ্যের ধরন ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এ বিষয়ে এমপি হাজী জসিম উদ্দিন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মাদকমুক্ত সমাজ গড়তে আমরা বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিয়মিত এমন মাদকবিরোধী এমন অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চোরাকারবারিদের মাঝে আতঙ্ক বিরাজ সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা প্রশংসা করছেন। 

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়