Spread the love

কুমিল্লার আদর্শ সদর উপজেলার শিমড়া ও বানাশুয়া গ্রামের মাঝামাঝি এলাকায় রেললাইনের ওপর থেকে এক যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এলাকাবাসী রেললাইনের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের নিচে কাটা পড়ে যুবকটির শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়