Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক পুলিশি অভিযানে জিআর মামলার সাজাপ্রাপ্ত এক আসামি ও মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) মো. নুর আল-আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি উপজেলার মানরা দক্ষিণপাড়া আলীম মেম্বার বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. নুরুল ইসলাম ওরফে নুরু (৫০)কে গ্রেপ্তার করা হয়।

এদিকে, থানার এসআই (নিঃ) মো. মাহতাব হোসাইনের নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে উপজেলার মাধবপুর (মিয়া বাড়ি) এলাকার মৃত মো. সাফু মিয়ার ছেলে মো. আসাদুল ইসলাম (২৭)কে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুইজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়