Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নে নতুন আশার আলো হয়ে আবির্ভূত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শামসুল আলম। দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে সফলতার সাথে ব্যবসা পরিচালনার পর বিদেশের বিলাসবহুল জীবন ছেড়ে নিজ জন্মভূমির মানুষের পাশে দাঁড়াতে দেশে ফিরেছেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভারেল্লা উত্তর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও ডিজিটাল মডেল ইউনিয়নে রূপান্তর করার স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছেন শামসুল আলম। প্রবাসে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছেন।

ঈদকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন।

এলাকাবাসীর মতে, শামসুল আলমের মতো অভিজ্ঞ ও আধুনিক মননশীল একজন মানুষ বর্তমানে সময়ের দাবি। তারা মনে করেন, তার নেতৃত্বে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি আসবে।

দল-মত নির্বিশেষে এলাকার মানুষ একজন সৎ, দক্ষ ও দূরদর্শী অভিভাবক হিসেবে আগামী দিনে শামসুল আলমকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চান। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, কোনো বিশেষ পদের মোহ নয়, বরং সেবার মানসিকতা থেকেই তিনি এলাকাবাসীর পাশে থাকতে চান।

শামসুল আলম তালাশ বাংলাকে বলেন,সবার সহযোগিতা ও দোয়া থাকলে ইনশাআল্লাহ ভারেল্লা উত্তর ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক ও আদর্শ ইউনিয়নে পরিণত করা সম্ভব হবে। ইতিমধ্যে তিনি ভারেল্লা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *