কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এ.টি.এম মেহেদী হাসান তুহিন। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। দলের বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কারণে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণ নেতৃত্ব হিসেবে এলাকায় তার গ্রহণযোগ্যতা রয়েছে। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তার উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।
এ বিষয়ে এ.টি.এম মেহেদী হাসান তুহিন বলেন, “দল ও এলাকার মানুষের সিদ্ধান্তই আমার জন্য প্রধান। যদি দল আমাকে সুযোগ দেয় এবং জনগণ পাশে থাকে, তাহলে বাকশীমুল ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”
এদিকে স্থানীয় অনেকেই মনে করছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে তুহিন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
