Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কল্যাণ সাগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একজন নারী ও একজন পুরুষকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।

(১১ মার্চ) বুধবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে কল্যাণ সাগরের উত্তরপাড় এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ২০ বোতল স্কাপ ও ২০ বোতল বিয়ার জব্দ করা হয়েছে। এ সময় মাদক সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ঘটনাস্থল থেকে মোঃ মিজানুর রহমান (পিতা: মোঃ আনু মিয়া) এবং মোসাম্মৎ রাবেয়া বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের কসবা থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, এলাকায় নিয়মিত এ ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হলে সমাজ থেকে মাদকের বিস্তার অনেকটাই কমে আসবে। কসবা থানা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *