Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ তিনজনকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়টি রাতে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আলম শাহ।

আটককৃতরা হলেন— ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার বাঘাইয়ার চর এলাকার ইমরান নাজির (২২)। তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।এ বিষয়টি রাতে নিশ্চিত করেছেন 

এ ছাড়া কুমিল্লার বরুড়া উপজেলার ফয়েলগাছা ইউনিয়নের ফয়েলগাছা এলাকার মো. সাফা আহাম্মদ (২১), তিনিও একই কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

অপরজন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কানুয়ার মুখ এলাকার সোহেল রানা (৩৬)। তিনি আগে প্রবাসে ছিলেন।

ডিবি পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আলম শাহ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *