Spread the love

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার অফিস রোড মোসলেম খান শপিং সেন্টারে ‘বেস্ট মোবাইল শপ’দোকান উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
(১৬ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে বেস্ট মোবাইল শপ এর দোকান ফিতা কেটে উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।বেস্ট মেবাইল শপ এর প্রোপাইটর মো. সাইদুল ইসলামের পরিচালনায় উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন,বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটন,বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া,মোবাইল সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন,
বাকশীমূল ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সাংগঠনিক নজরুল ইসলাম,বাকশীমূল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সভাপতি জহিরুল ইসলাম,প্রবাসী বাবুল হোসেন।এসময় আরও উপস্থিত ছিলেন প্রোপাইটরের পিতা
মো: শাহ আলম,শামসু মিয়া, হৃদয়,শাকিব,আলামিন, অন্তরসহ মার্কেটের ব্যবসায়ী ও মান্যগন্য ব্যক্তিবর্গরা।

এসময় উপস্থিত অতিথিরা মনে করেন সাইদুল ইসলাম যদি সততা ও তার অবস্থান ধরে রাখে তাহলে সে একদিন সফল ব্যবসায়িক হতে পারবে । আমরা তার ‘বেস্ট মোবাইল শপ’ এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

এসময় বেস্ট মোবাইল শপ এর প্রোপাইটর মো. সাইদুল ইসলাম তালাশ বাংলাকে জানান,আমার ‘বেস্ট মোবাইল শপ’ আধুনিক ও বিশ্বস্ত মোবাইলের দোকান। এই দোকানে পাবেন সকল ধরনের নতুন স্মার্টফোন, এক্সেসরিজ, মোবাইল সার্ভিসিং,সিম,মেমোরি কার্ড,ব্যাটারি,চার্জার,কেচিং,কাভার,গ্লাস, হেডফোনসহ
মোবাইলের যাবতীয় মালামাল একদম সুলভ মূল্যে বিক্রি করা হয়।রমজান ও ঈদ উপলক্ষে রয়েছে বিশেষ ডিসকাউন্ট।পরিশেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। উক্ত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচলনা করেন থানা মসজিদের ইমাম মো. মোস্তফা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *