Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার বিশেষ অভিযানে ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) দুপুরে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকার লোহারপুলের পূর্ব পাশে রাস্তার ওপর থেকে ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, অভিযানের উপস্থিতি টের পেয়ে উত্তর তেতাভূমি (আনন্দপুর) গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মো. শরীফ (৪০) মদগুলো ফেলে পালিয়ে যান।

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন জানায়, উদ্ধারকৃত হুইস্কিগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক আসামি মো. শরীফকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।